বাংলাদেশের বা অন্যান্য দেশের ড্রাইভিং লাইসেন্স কিভাবে ইউরোপে পরিবর্তন করবেন ?
কোন ধরণের লাইসেন্স আপনি পর্তুগালে পরিবর্তন করতে পারবেন ?
বাংলাদেশ বা অন্যান্য দেশে লাইসেন্স পরিবর্তনের প্রধান শর্ত হলো আপনার দেশে সাথে ওই দেশের চুক্তি থাকা বাধ্যতামূলক . যেমন মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের লাইসেন্স ই পর্তুগালে পরিবর্তন সম্বভ , এশিয়ার মধ্যে বাংলাদেশ পাকিস্তান ভারত , এইসব দেশের চুক্তি আছে , যার ফলে আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারবেন . ২য় শর্ত হলো অ- পেশাদার ( নন প্রফেশনাল লাইসেন্স ) হতে হবে . হেভি ড্রাইভিং কার যেমন লরি , মালবাহী ট্রাক , স্কুল বাস , যাত্রীবাহী বাসের লাইসেন্স পরিবর্তন সম্ভব না . প্রথম কাজ কি ?
বাংলাদেশের নন প্রফেশনাল লাইসেন্স টি আপনাকে পর্তুগালে নিয়ে আসতে হবে . বাংলাদেশ এমবাসসি থেকে ট্রান্সলেশন + নোটারি করে নিতে হবে , খুব সম্বভ এখন বাংলাদেশ এমবাসি ১৮ ইউরো নিবে টোটাল .
এমবাসি থেকে ড্রাইভিং লাইসেন্স সত্যায়িত করতে যা যা লাগবে -
১# ড্রাইভিং লাইসেন্সের এক সেট ফটো কপি .
২# অরিজিনাল লাইসেন্স
৩# সত্যায়ন নোটারি সার্টিফিকেট এর জন্য সর্বমোট ১৮ ইউরো .
এইগুলো হাতে নিয়ে ২য় কাজটি হলো ড্রাইভিং লাইসেন্স এর জন্য মেডিক্যাল সত্যয়ন . বা মেডিক্যাল সার্টিফিকেটে বলে থাকে পর্তুগালে . কোথায় করবেন কত টাকা নিবে ?
মেডিকেল সার্টিফিকেট প্রায় সব ড্রাইভিং স্কুল থেকে ই নেয়া যায় . বলে কেউ জেনুইন সার্টিফিকেট টেস্ট করিয়ে নিতে চাইলে - BIOPLUS - R. César de Oliveira 14A, 1600-427 Lisboa থেকে করে নিতে পারবেন সাথে সাথে . মেডিকেল সার্টিফিকেটে এর নমুনা ফরম্যাট আমি নিচে দিয়ে দিলাম -
এখন প্রশ্ন হলো এই মেডিকেল সার্টিফিকেট এর জন্য কি কি লাগবে ?
মেডিকেল সার্টিফাকেট এর জন্য আপনার রেসিডেন্স পারমিট, পর্তুগীজ মেডিকেল নাম্বার ( যেটা সোশ্যাল নাম্বার বের হবার পর এবং রেসিডেন্স পারমিট পাবার পর নিকটস্থ মেডিকেল থেকে দেয়া হয় ) মেডিক্যাল সার্টিফিকেট এর ফি ৩০ ইউরো সব জায়গায় একই হয়ে থাকে ফি .
৩য় ধাপ : আপনার রেসিডেন্স পারমিট, মেডিকেল সার্টিফিকেট, এম্বাসী থেকে সত্যায়িত লাইসেন্সের কপি , অরিজিনাল লাইসেন্স নিয়ে চলে যাবেন পর্তুগিজ মবিলিটি এন্ড রোড ট্রান্সপোর্ট অথোরিটি - IMT বা IMTT - Direção Regional de Mobilidade e Transportes de Lisboa e Vale do Tejo এর অফিসে .অফিসের ঠিকানা আমি নিচে দিয়ে দিচ্ছি -
Direção Regional de Mobilidade e Transportes de Lisboa e Vale do Tejo Av. Elias Garcia, n.º 103; 1050-098 LISBOA
জমা দেয়ার জন্য খুব সকালে গিয়ে লাইনে দাঁড়াতে হয় . নরমালি টোকেন শেষ হয়ে যায় ১২ তার মধ্যেই .
তবে কেউ চাইলে ঘরে বসে ও টোকেন নিতে পারবেন . তার জন্য আপনার মোবাইলে SIGAAPP টি প্লে
স্টোর থেকে নামিয়ে নিতে হবে . নির্ধারিত টোকেন নিয়ে আমি অপেক্ষা করুন . আপনার সিরিয়াল আসলে জমা দিয়ে ৩০ ইউরো ফি দিয়ে স্লিপ নিয়ে নিচের কাউন্টারে অপেক্ষা করুন ছবি তোলার জন্য . ছবি তুলে শেষ হলে আপনার কাজ শেষ . আপনার বাসায় পোষ্ট এর মাদ্ধমে সেন্ড করে দিবে ২/৩ মাসের মধ্যে . যে স্লিপটি আপনাকে দিবে চাইলে যায়নি সেটা দিয়েও ড্রাইভিং করতে করতে পারবেন . যদি কেন আপনি ওদের অফিস থেকে কালেক্ট করবেন তাহলে পেমেন্ট করার সময় বলে দিতে হবে আপনি ওদের অফিস থেকে সংগ্রহ করবেন . ব্যাস আপনার কাজ শেষ . অপেক্ষায় করতে থাকুন যত দিন মেইল পোস্ট না করে বাসায় .
যারা অন্যান্য দেশের গুলো পরিবর্তন করবেন -
#যে দেশের লাইসেন্স ওই দেশের এমবাসি থেকে ট্রান্সলেট , নোটারি , সত্যায়িত করে নিতে হবে .
#আপনার পর্তুগালের রেসিডেন্স পারমিট থাকতে হবে .
# অরিজিনাল লাইসেন্স থাকতে হবে সাথে .
#মেডিক্যাল সার্টিফিকেট লাগবে .
সব কিছু নিয়ে সেইম প্রসিডিউরে জমা করে অপেক্ষায় থাকুন

Comments
Post a Comment