পর্তুগালে গর্ভাবস্থা থেকে সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত সংক্ষেপে কিছু প্রয়োজনীয় তথ্য
প্রথমে নিজস্ব এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে ফ্যামিলি ডাক্তারের ফোন ইমেইল অথবা সরাসরি গিয়ে Marcaçao নেওয়া ( ucsp.alameda@arslvt.min-saude.pt) আলামেদা Centro Saude এর ইমেইল গর্ভকালীন 12 সপ্তাহ পূর্ণ হলে ডাক্তার সার্টিফিকে CERTIFICAÇAO MEDICO DO TEMPO DE GRAVIDEZ দিবে| এটা দিয়ে Segurança Social এ Abono de Familia Pre-Natal এর জন্য আবেদন করবেন|এটা হল গর্ভকালীন সময়ে Segurança Social কর্তৃক প্রদত্ত অর্থ| +351 300 502 502 ফোন করে অ্যাপার্টমেন্ট নিয়ে অথবা সরাসরি অফিসে গিয়ে লেটার বক্স এ দিয়ে আবেদন করা যাবে| ডকুমেন্ট লাগবে পূরণকৃত Mod.RP 5045/2020 DGSS form গর্ভাবস্থার সার্টিফিকেট ( CERTIFICAÇAO MEDICO DO TEMPO DE GRAVIDEZ) পাসপোর্ট ,কার্ডের কপি ফিনান্স ,সোশ্যাল , জুন্টা ,ব্যাংকের কপি ডাক্তার গর্ভকালীন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টেস্ট দিবে |তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টেস্ট হলো Ecografia Obstetica . এটি chelas ক্লিনিকে করাবেন | উন্নত প্রযুক্তি ও নিখুঁত টেস্ট কারণে বেশিরভাগ ডাক্তার এই ক্লিনিকের কথা বলে থাকেন |এড্রেস Av. Dr. Augusto de Castro Lote 107, 1950-116 Lisboa +351 21 ...