পর্তুগালে সন্তান সম্ভাবা মা ও শিশুর সোশ্যালের সহায়তা

 


পর্তুগাল ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে অন্যান্য দেশের মতোই ব্যক্তিগত সামাজিক নিরাপত্তার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে।আপনি যদি পর্তুগালে নিয়মিত ভাবে বসবাস করেন এবং সোশ্যাল সিকিউরিটিতে অবদান থাকে তবে এ সুযোগ সুবিধার আওতায় আসবেন।

এ সুযোগ সুবিধার আওতায় অন্যতম একটি সুবিধা হচ্ছে - গর্ভবতী মা, পিতা ও নতুন আগত সন্তানের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা:। গর্ভবতী মা এবং সন্তান এছাড়াও পিতা সোশ্যাল সিকিউরিটি থেকে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন এমন চারটি বিষয় আলোচনা করা হলো:
1 Abono de família pré-natal
2 Subsídio Parental
3 Subsídio Social Parental
4 Abono de família para criança e jovens,
চলুন জেনে নেই বিস্তারিত:
🌕Abono de família pré-natal: এই আর্থিক সুবিধাটি গর্ভবতী মায়ের জন্য, সাধারনত গর্ভাবস্থা তিন মাস অতিক্রম হওয়ার পর মাকে গর্ভবতীী হিসেবে অফিশিয়ালি গণ্য করাা হয় এবং পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক থেকে একটি প্রত্যয়ন পত্র প্রদান করা হয়়
কিভাবে আবেদন করবেন:
যে কোন সোশাল সিকিউরিটি অফিসে গিয়ে Mod.RP5045-DGSS ফরমটি পূরণ করে জমা দিতে হবে, সাথে গর্ভাবস্থার প্রমাণস্বরূপ প্রত্যয়ন পত্র টি, এবং আবেদনকারীর রেসিডেন্ট কার্ডের কপি সঙ্গে দিতে হবে এবং অরিজিনাল রেসিডেন্ট কার্ড জমা দেওয়ার সময় দেখাতে হবে আইডেন্টিফিকেশন হিসেবে। তবে বর্তমানে অনলাইন অথবা সোশ্যাল সিকিউরিটি অফিসের বক্সে আবেদনপত্র ড্রপ করে আসতে পারেন।
কি পরিমাণ এবং কতদিন পর্যন্ত এই সহয়তা পাওয়া যাবে:
গর্ভাবস্থার প্রথম তিন মাস বাদে শিশু জন্মের আগ পর্যন্ত সর্বোচ্চ ১৪৯.৮৫ ইউরো করে ছয় মাস পর্যন্ত প্রতিমাসে এ সুবিধা পাওয়া যাবে, তবে সিঙ্গেল মাদার এর ক্ষেত্রে সর্বোচ্চ ২০২.৩০ ইউরো হবে। এটি নির্ধারণ করা হয় আপনার প্রতি মসের ইনকাম এবং পরিবারের সদস্য সংখ্যা ভিত্তিতে, যাকে বলা হয় Escalão , এই Escalão বেশি হলে উক্ত অংকের পরিমাণ পর্যায়ক্রমিকভাবে কম হবে। বাস্তব ক্ষেত্রে দেখে গেছে উক্ত অর্থ প্রতিমাসে না দিয়ে একবারে প্রদান করা হয়।
,🌕Subsídio Parental: মে সকল পিতা মাতা কর্ম ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সুবিধা। তবে বাবাা মাকে অবশ্যই সন্তান জন্ম হওয়ার ছয় মাস আগ থেকে কাজ করছেন তাদের জন্য প্রযোজ্য
মায়ের ক্ষেত্রে: গর্ভবস্থায় যদি কোনো ধরনের জটিলতা না হয় তবে সন্তান জন্মের এক মাস আগে থেকে এবং সন্তান জন্মের পর চার মাস পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন। মা চাইলে পরবর্তী চার মাসের মধ্যে ১ মাস ছুটি পিতার সাথে শেয়ার করতে পারেন।
পিতার ক্ষেত্রে: সন্তান জন্মের দিন থেকে দুই ভাগে অথবা একসাথে ২৫ কর্মদিবস(সপ্তাহে দুদিন ছুটি বাদে) ছুটি ভোগ করতে পারবেন । এরমধ্যে বাধ্যতামূলকভাবে সন্তান জন্মের দিন থেকে পাঁচ দিন এবং পরবর্তীতে একসাথে অথবা ইচ্ছা অনুযায়ী ছুটি নেয়া যাবে।
কিভাবে আবেদন করবেন:
যে কোন সোশাল সিকিউরিটি অফিসে গিয়ে Mod.RP5049-DGSS ফরমটি পূরণ করে জমা দিতে হবে, সাথে হাসপাতালের সার্টিফিকেট, সন্তানের জন্ম নিবন্ধন এবং আবেদনকারীর আইডেন্টিফিকেশন সংক্রান্ত কাগজপত্রাদি, আইআরএস এর লিকুইদাসাও কপি।
কি পরিমাণ এবং কতদিন পর্যন্ত এই সহয়তা পাওয়া যাবে:
মাতা: পূর্ববর্তী ৬ মাস যে পরিমাণ বেতন গ্রহণ করেছেন তার একটি গড় হিসাব করে এর ১০০% ছুটি থাকাকালীন সময়ে প্রতিমাসে গ্রহণ করবেন। তবে সন্তান জন্ম গ্রহণের পর পরবর্তী চার মাসের ছুটি যদি বাবার সাথে এক মাস শেয়ার না করেন সে ক্ষেত্রে পূর্ববর্তী ৬ মাসের বেতনের গড় হিসেবে সর্বমোট এর ৮০% গ্রহণ করবেন।
পিতা: পরবর্তী ছয় মাস যে কাজ করেছেন মাসিক বেতনের হিসেবে করে প্রতিদিনের জন্য একটি অংক নির্ধারণ করা হবে, উক্ত ২৫ দিনের যে পরিমাণ অর্থ আসে তা হিসেব করে পরবর্তী মাসে তা প্রদান করা হবে।
🌕Subsídio Social Parental: বাবাা মা অথবা অন্য ব্যক্তি যার প্যারেন্টাাাাল অধিকার রয়েছে, এদেের মধ্যে কাজ করেন না বা সোশ্যাল সিকিউরিটিি তে কন্ট্রিবিউশন করেন না অথবা যিনি Subsídio Parental পাওয়ার যোগ্য নন তিনি এ সুবিধা পাবেন।
কি পরিমাণ এবং কতদিন পর্যন্ত এই সহয়তা পাওয়া যাবে:
সন্তান জন্মের পর থেকে পাঁচ মাস পর্যন্ত IAS (৪৩৮.৮১€ ২০২০ সালে)এর ১০০% সর্বোচ্চ ৩৫১.০৫ ইউরো করে প্রতিমাসের জন্য পাবেন তবে পূর্বের মত পিতার সাথে এক মাস ছুটি শেয়ার করতে হবে। অন্যথায় অথবা ব্যতিক্রম ক্ষেত্রে ৮০% পাওয়া যাবে।
কিভাবে আবেদন করবেন:
যে কোন সোশাল সিকিউরিটি অফিসে গিয়ে Mod.RP5049-DGSS ফরমটি পূরণ করে জমা দিতে হবে, সাথে হাসপাতালের সার্টিফিকেট, সন্তানের জন্ম নিবন্ধন এবং আবেদনকারীর আইডেন্টিফিকেশন সংক্রান্ত কাগজপত্রাদি, আইআরএস এর লিকুইদাসাও কপি, পরিবারের সকল সদস্যদের তথ্য এবং আইডেন্টিফিকেশন ইত্যাদি।
🌕Abono de família para criança e jovens: এটি আপনার সন্তানের জন্য, জন্মের পর থেকে ১৬ বছর বয়স পর্যন্ত প্রতিমাাসে একটি ভাতা পাবে।
কিভাবে আবেদন করবেন:
যখন আপনার সন্তানের নাগরিকত্ব কার্ড বা রেসিডেন্ট কার্ড হাতে পাবেন এর পরই কেবল এটির আবেদন করা যাবে যে কোন সোশাল সিকিউরিটি অফিসে গিয়ে Mod.RP5045-DGSS ফরমটি পূরণ করে জমা দিতে হবে, সাথে , সন্তানের জন্ম নিবন্ধন এবং আবেদনকারীর আইডেন্টিফিকেশন সংক্রান্ত কাগজপত্রাদি, আপনার আইআরএস এর লিকুইদাসাও কপি, পরিবারের সকল সদস্যদের তথ্য এবং আইডেন্টিফিকেশন ইত্যাদি।
কি পরিমাণ এবং কতদিন পর্যন্ত এই সহয়তা পাওয়া যাবে: যদি আপনার Escalão ১ হয় তবে আপনার সন্তান প্রতিমাসে- প্রথম বছর সর্বোচ্চ ১৪৯.৮৫ ইউরো , ২য় বছর থেকে তিন বছর পর্যন্ত সর্বোচ্চ ১৩০.৩১ ইউরো , ৩য় বছর থেকে ৬ বছর পর্যন্ত সর্বোচ্চ ৪৩.৪৪ ইউরো , ৬য় বছর থেকে উপরে সর্বোচ্চ ৩৭.৪৬ ইউরো পাবে।
বিশেষ দ্রষ্টব্য: সোশ্যাল সিকিউরিটি থেকে গর্ভবতী মা ,নবজাতকের পরিবার এবং নবজাতক সুবিধাগুলো পাবে তার সংক্ষিপ্ত বিবরণ দেয়া হয়েছে, এর মধ্যে অবশ্য বিভিন্ন ধরনের শর্তাবলী রয়েছে, তাছাড়া আবেদনকারীর আর্থিক অবস্থা, পরিবারের সংখ্যা তাছাড়াও উপরোক্ত হিসাবগুলো ২০২০ অর্থ বছরের হিসাব অনুযায়ী দেয়া হয়েছে। প্রতিবছরই এগুলো পরিবর্তন এবং পরিবর্তন হয়, পর্তুগিজ ভাষা থেকে অনুবাদ করা হয়েছে সে ক্ষেত্রে কিছু ভাষাগত জটিলতা হতে পারে, তবে আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত একটা চিত্র তুলে ধরার জন্য ।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণত সোশ্যাল স্বীকৃতির আবেদন করলে অনেক ক্ষেত্রে ভুল তথ্য পূরণ বা কোন ডকুমেন্ট বাকি থাকলে একটি নেগেটিভ ডিসিশন লেটার পাঠাবে তবে দুশ্চিন্তার কোন কারণ নেই পরবর্তীতে আপিল করলে বা চিঠির উল্লেখিত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট ডকুমেন্ট প্রদান করলে বা বিস্তারিত বিবরণ দিলে পরবর্তীতে তা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।
ধন্যবাদ , আপনার পরিবারের জন্য শুভকামনা রইল।

Comments

Popular posts from this blog

বাংলাদেশের বা অন্যান্য দেশের ড্রাইভিং লাইসেন্স কিভাবে ইউরোপে পরিবর্তন করবেন ?

পর্তুগিজ নাগরিকত্বের আবেদনের শর্ত সমূহ কি কি ?

পর্তুগালে বেকার ভাতার আবেদন