পর্তুগালে গর্ভাবস্থা থেকে সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত সংক্ষেপে কিছু প্রয়োজনীয় তথ্য



প্রথমে নিজস্ব এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে ফ্যামিলি ডাক্তারের ফোন ইমেইল অথবা সরাসরি গিয়ে Marcaçao নেওয়া ( ucsp.alameda@arslvt.min-saude.pt)
আলামেদা Centro Saude এর ইমেইল
গর্ভকালীন 12 সপ্তাহ পূর্ণ হলে ডাক্তার সার্টিফিকে CERTIFICAÇAO MEDICO DO TEMPO DE GRAVIDEZ দিবে| এটা দিয়ে Segurança Social এ Abono de Familia Pre-Natal এর জন্য আবেদন করবেন|এটা হল গর্ভকালীন সময়ে Segurança Social কর্তৃক প্রদত্ত অর্থ| +351 300 502 502 ফোন করে অ্যাপার্টমেন্ট নিয়ে অথবা সরাসরি অফিসে গিয়ে লেটার বক্স এ দিয়ে আবেদন করা যাবে|
ডকুমেন্ট লাগবে
✔পূরণকৃত Mod.RP 5045/2020 DGSS form
✔গর্ভাবস্থার সার্টিফিকেট ( CERTIFICAÇAO MEDICO DO TEMPO DE GRAVIDEZ)
✔পাসপোর্ট ,কার্ডের কপি
✔ফিনান্স ,সোশ্যাল , জুন্টা ,ব্যাংকের কপি
ডাক্তার গর্ভকালীন সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টেস্ট দিবে |তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টেস্ট হলো Ecografia Obstetica .
এটি chelas ক্লিনিকে করাবেন | উন্নত প্রযুক্তি ও নিখুঁত টেস্ট কারণে বেশিরভাগ ডাক্তার এই ক্লিনিকের কথা বলে থাকেন |এড্রেস
Av. Dr. Augusto de Castro Lote 107, 1950-116 Lisboa
☎️+351 21 859 3040
একদম শেষ ধাপে আপনার ফ্যামিলি ডাক্তার মেটারনিটি হসপিটাল /নিকটস্থ হাসপাতালে মেটারনীটি ডিপার্টমেন্টে হস্তান্তর করবে|
এ জায়গা থেকে আসার পর বাচ্চার বার্থ সার্টিফিকেটের মার্কাসওর জন্য বাচ্চার নাম, ডেট অফ বার্থ ,কোন হসপিটালে জন্ম হয়েছে এটা দিয়ে নিচের ইমেইলে মেইল করবেন
Nascimento.agendamento.lisboa@irn.mj.pt
নির্ধারিত দিনে বাবা-মা ,বাচ্চা ও একজন রেসিডেন্ট কার্ড ধরি মোটামুটি পর্তুগিজ জানা লোক সহ হাজির হবেন নিম্নের ডকুমেন্ট সহ
✔মেডিকেল ডিক্লারেশন (মেটারনিটি হসপিটাল থেকে আসার সময় দিবে)
✔বাবা-মায়ের পাসপোর্ট ,কার্ড অথবা যে কোন একজনের কমপক্ষে এক বছর পর্তুগালে বসবাসের প্রমাণ
✔বাবা-মায়ের ফিনান্স ,সোশ্যাল ,জনতা
✔বাবা-মায়ের ম্যারেজ সার্টিফিকেট
✔একজন রেসিডেন্ট কার্ড ধরি মোটামুটি পর্তুগিজ জানা লোক |
বার্থ সার্টিফিকেট হওয়ার পর বাচ্চাকে নিয়ে সরাসরি Loja Cidado Saldanha গিয়ে Cartao Cidadao এর আবেদন করবেন| এখানে কোন মার্কাচা নেওয়ার প্রয়োজন নাই|
দেশের যে কোন এলাকার জন্য Cartao Cidadao মার্কাচা ওই লিংকে
Cartao Cidado সংগ্রহের পর Seguranca social Abono de Familia para Crianças e Jovens এর আবেদন করবেন | এটা হল 1 থেকে 16 বছর পর্যন্ত বাচ্চাদের Segurança Social প্রদত্ত অর্থ|+351 300 502 502 ফোন করে অ্যাপার্টমেন্ট নিয়ে অথবা সরাসরি অফিসে গিয়ে লেটার বক্স এ দিয়ে আবেদন করা যাবে|
ডকুমেন্ট লাগবে
✔রেসিডেন্ট কার্ড
✔ফিনান্স ,জুন্টা ,ব্যাংকের কপি
✔বাবা-মায়ের পাসপোর্ট ,কার্ড
Cartao Cidado সংগ্রহের পর নিম্নের নাম্বারে কল করে পাসপোর্ট এর আবেদন এর মার্কাচা নিতে পারেন https://agendamento.irn.mj.pt/
☎️ 00351800910220
এরপর বাবা ও মায়ের জন্য Seguranca social পৃথক পৃথক ভাবে Parental Subsidio এর আবেদন করবেন |এটা হল Segurança Social প্রদত্ত পিতৃত্বকালীন মাতৃত্বকালীন অর্থ |+351 300 502 502 ফোন করে অ্যাপার্টমেন্ট নিয়ে অথবা সরাসরি অফিসে গিয়ে লেটার বক্স এ দিয়ে আবেদন করা যাবে|
ডকুমেন্ট লাগবে
✔পূরণকৃত Mod.RP 5049/2018-DGSS
✔জন্মের মেডিকেল ডিক্লারেশন ( Identificaçao criança / Declaraçao Medico )
✔পাসপোর্ট ,কার্ডের কপি
✔ফিনান্স ,সোশ্যাল ,জনতা ,ব্যাংকের কপি
তথ্যের মধ্যে কোন ভুল হলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন
মোহাম্মদ শাহজাহান ✍

Comments

Popular posts from this blog

বাংলাদেশের বা অন্যান্য দেশের ড্রাইভিং লাইসেন্স কিভাবে ইউরোপে পরিবর্তন করবেন ?

পর্তুগিজ নাগরিকত্বের আবেদনের শর্ত সমূহ কি কি ?

পর্তুগালে বেকার ভাতার আবেদন