পর্তুগালের প্রি স্কুল এবং প্রথম শ্রেনীতে ভর্তি প্রক্রিয়া
প্রিস্কুল এবং প্রথম শ্রেণীতে ভর্তির জন্য ব্যতিক্রম ক্ষেত্রে কিছু স্কুল সরাসরি ভর্তি ফরম পূরণ এর জন্য আহবান করতে পারে। তাই আপনার নিকটস্থ সেন্ট্রাল স্কুল যাকে বলা হয় agrupamento সেখানে গিয়ে যোগাযোগ করবেন। Agrupamento কি এবং স্কুল কিভাবে খুজে পাবেন শিক্ষা পদ্ধতি কি? বিস্তারিত জানার জন্য একটি নিউজ লিংক নিচে থাকবে তা থেকে বিস্তারিত জেনে নিন।
-
অনলাইন কিংবা সরাসরি যেভাবে আপনার সন্তানকে ভর্তি করান একটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে যারা এখনও রেসিডেন্ট কার্ড পাননি বা যেসকল শিশুদের সোশ্যাল নাম্বার নাই তাদের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ। তবে উভয়েরই এই ফরমটি পূরণ করতে হয় যাকে বলা হয় ASE । যদিও প্রাথমিক শিক্ষা সম্পূর্ন ফ্রি অতঃপর সাধারণত আপনার সন্তানের খাবার এবং অতিরিক্ত সময়ে স্কুলে থাকার জন্য কিছু অর্থ প্রদান করতে হয় কারণ আপনার সন্তানকে স্কুল দুবেলা খাবার দেয় একটি হালকা নাস্তা এবং দুপুরের খাবার। এর জন্য সন্তানের গার্জিয়ান কে এই ব্যয় বহন করতে হয়।
-
ASE কি? কয়েকদিনের মধ্যে বিস্তারিত লিখছি যাতে পুরো বিষয়টি সকলের বোধগম্য হয় কেননা অনেকের সাথে এই বিষয়ে কথা হয়েছে এবং তারা গত শিক্ষাবর্ষে এই জটিলতায় অনর্থক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আশা করছি দুএক দিনের মধ্যেই পুরো বিষয়টি উপস্থাপন করব। বিষয়টি খুবই জরুরী এবং শিক্ষাবর্ষের শুরুতেই এটি পূরণ করতে হয়। আবেদনের সময়:
-
যে সকল বাচ্চাদের বয়স ১৬ ই সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর এরমধ্যে তিন বছর পূর্ণ হবে তারা (Pré-escolar) প্রি স্কুল এর জন্য আবেদন করতে পারবে।
যে সকল বাচ্চাদের বয়স ১৬ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ছয় বছর পূর্ণ হবে তাদেরকে (1° círclo do ensino básico) বেসিক স্কুল এর জন্য আবেদন করতে হবে।
,
কোথায় আবেদন করবেন:
প্রতিটি জোনে চার-পাঁচটি বিদ্যালয় থাকে এবং এই স্কুল গুলোর একটি প্রধান বিদ্যালয় থাকে যাকে বলা হয় বলা হয় গ্রুপামেন্ত Agrupamento, পূর্বে গ্রুপামেন্ত সশরীরে গিয়ে অথবা অনলাইনে রেজিস্ট্রেশন করা যেত কিন্তু বর্তমান মহামারীর জন্য এখন শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে যাকে বলা হয় ম্যাট্রিকুলা। নিম্নে উল্লেখিত লিঙ্কে গিয়ে আপনার এবং আপনার সন্তানের তথ্য পূরণ করে ম্যাট্রিকুলা সাবমিট করতে হবে।
লিংকে যাওয়ার পর যে পেজটি আসবে মেনুবারে লগইন অপশন ক্লিক করলে দুটি ঘর দেখাবে,
প্রথম ঘরটি Login do Encarregado de Educação তে ক্লিক করতে হবে, পরবর্তী পেজে লগইন করার জন্য কয়েকটি অপশন দেখাবে তবে আপনি নিচে ফিন্যান্স এর লোগো সম্বলিত নীল রঙের ঘর থাকবে এতে ক্লিক করলে আপনার ফিন্যান্সের নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে, ফিন্যান্সের নাম্বার এবং পাসওয়ার্ড পূরণ করার পর আপনার কাছে অথরাইজেশন চাইবে অথোরইজ করে দিলে
আপনি মেট্রিককুলা লগইন হয়ে যাবে।
এই পেজ এ আপনার নাম দেখাবে এবং চারকোনা একটি নীল বক্স দেখাবে নিচে Matrículas লেখা , এতে ক্লিক করলে আপনাকে মূল পেজে নিয়ে যাবে।
উক্ত পেইজ এ ৬ টি ধাপে আপনার বিভিন্ন তথ্য দিতে হবে
প্রথম ধাপে শুধুমাত্র বিভিন্ন ইলিমেন্ট থাকবে সে বিষয়গুলোতে আপনি এগ্রি করেন কিনা সিলেক্ট করতে হবে।
দ্বিতীয় ধাপে আপনার নিজের তথ্য পূরণ করতে হবে
তৃতীয় ধাপে শিক্ষার্থীর তথ্য দিতে হবে
চতুর্থ ধাপে বর্তমানে কোন বিদ্যালয়ে পড়ে কিনা এবং আপনি কাঙ্খিত কোন বিদ্যালয় নির্ধারণ করতে চান তার তথ্য দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, পূর্বে আপনাকে আপনার ঠিকানা অনুযায়ী আশেপাশে কোন বিদ্যালয় আছে তা নিশ্চিত হয়ে নিতে হবে এবং সে অনুযায়ী বিদ্যালয়ের নাম নির্ধারণ করে দিতে হবে, আপনি দু তিনটে অপশন অর্থাৎ ১ থেকে তিনটি স্কুল নির্ধারণ করে দিলে ভালো হয়, এতে যদি প্রথম স্কুলে আসন অপ্রতুল হয় সে ক্ষেত্রে দ্বিতীয় স্কুলে বা তৃতীয় স্কুলে আসন নির্ধারণ করা হবে।
পঞ্চম ধাপে আবাসস্থল এর ঠিকানা এবং কর্মস্থলের ঠিকানা প্রমাণ পত্র সংযুক্ত করতে হবে। আরো কয়েকটি ডকুমেন্ট আছে যদি আপনার কাছে থাকে বা চায় সেক্ষেত্রে সংযুক্ত করতে পারেন।
ষষ্ঠ ধাপে তথ্য যদি সঠিক থাকে আপনাকে আবেদনটি কনফার্মেশন করতে হবে।
ওখানে দুটি অপশন থাকবে আপনি চাইলে ওখান থেকে পূরণকৃত আবেদনপত্রটি ই-মেইলে অথবা ডাউনলোড করে নিতে পারবেন।
এখনো পর্যন্ত জানা যায় নি তবে সাধারনত জুলাই মাসের ১৫ তারিখের পর নির্দিষ্ট গ্রুপামেন্ততে কাংখিত বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের তালিকা দেয়া হবে কাকে কোন বিদ্যালয়ে আসন নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, যে সকল পরিবার পর্তুগালে নতুন এসেছেন এবং তাদের সন্তানের বয়স চার থেকে পাঁচ বছরের এরমধ্যে তাদের প্রি-স্কুল আবেদন করতে হবে।
এবং যাদের বয়স ৬ বছরের এর উপরে তাদের বেসিক স্কুলের জন্য আবেদন করতে হবে। এবং তাদের বয়স অনুযায়ী শ্রেণী নির্ধারণ করা হবে।
মেট্রিককুলা লিংক: ://portaldasmatriculas.edu.gov.pt
স্কুল সম্পর্কে বিস্তারিত জানতে https://www.jugantor.com/exile/381903
ধন্যবাদ সবাইকে, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যত কামনায়.....

Comments
Post a Comment