পর্তুগালে সেগুরানসা সোশ্যাল এর বিশেষ সুবিধা
Covid - 19 এর কারণে যাদের বিভিন্ন ভাবে আয় কমে গেছে তারা আয়ের সহায়তার জন্য আগামি ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যে SEGURANCA SOCIAL DIRETA এ APOIO EXTRAORDINARIO AO RENDIMENTOS DOS TRABALHADORES জন্য আবেদন করতে পারবে | এ সহায়তা কার্যক্রম এযদি 2019 সালের আপনার মোট আয় এর চেয়ে 2020 সালের আয় কমে যায় সে ক্ষেত্রে আপনি এই প্রোগ্রামের আওতায় আসবেন অর্থাৎ উদাহরণস্বরূপ আপনার আয় ছিল আগে প্রতি মাসে ১০০০ ইউরো এখন আপনি পাচ্ছেন এর থেকে কম যেমন ৭০০ ইউরো সে ক্ষেত্রে আপনি এই সহায়তার আওতায় আবেদন করতে পারবেন।এই সহায়তা ৫০ ইউরো থেকে ৫০১,১৬ |
এটা আবেদনের পূর্বে আপনার পরিবার ও পরিবারের সদস্যদের আয় বেয়ের হিসাব আপডেট করতে হবে | আপডেট করবেন যেভাবে 
1. আপডেট যুক্ত পরিবার
----------------------------
SEGURANÇA SOCILA DIRETA
এখানে পরিবারের সদস্যদের যোগ / বিয়োগ অথবা শুধু একজন হলে এটাই আপডেট করতে হবে|
2. ২০২০ সালের আয় আপডেট
----------------------------
SEGURANÇA SOCILA DIRETA
এখানে ২০২০ সালের পরিবারের সবার আয়, যা এখনো আপডেট হয় নাই তা অবশ্যাই আপডেট করতে হবে এ ক্ষেত্রে প্রত্যেকের SOCIAL নাম্বার এবং পাসওয়ার্ড লাগবে |যে সমস্ত আয় এখানে দেখাচ্ছে না তা আপডেট করতে হবে |
3. ২০১৯ সালের আয়
----‐-----------------------
SEGURANÇA SOCILA DIRETA
২০১৯ সালের আয় যা এখনো আপডেট হয় নি/
দেওয়া হয়নি এটি অবশ্যাই আপডেট করতে হবে|
4. ব্যাংক একাউন্ট যুক্ত করা (যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়নি তাদের জন্য)
----------------------------
SEGURANÇA SOCILA DIRETA
এগুলো আপডেট করার পর
এ গিয়ে EXTRAORDINARIO AO RENDIMENTOS DOS TRABALHADORES এর আবেদন পুরণ এবং সাবমিট করতে হবে ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যে|
এই আবেদন করতে হলে পরিবারের প্রত্যেকের সোশ্যাল নাম্বারের পাসওয়ার্ড থাকতে হবে| আর যারা একা আছেন তারা শুধু নিজের তথ্যগুলো আপডেট দিয়ে আবেদন করতে পারবেন|
আমরা যারা এই বিষয়গুলা জানি আমরা অন্যকে ওই সময়ের মধ্যে আবেদন করার জন্য যথাসম্ভব সহযোগিতা করি|
আমাদের কারো যদি সোশ্যাল নাম্বারের পাসওয়ার্ড এবং ওই আবেদন ব্যাপারে সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন| আমরা চেষ্টা করবো আমাদের কাজের ফাঁকে আপনাদের সহযোগিতা করার ,৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যে |
তথ্যের সংশোধন বিয়োজন কমেন্টের মাধ্যমে জানাবেন|
জাযাকাল্লাহ খায়ের,
কৃতজ্ঞতা, Zuber Ahmed ও SEGURANÇA SOCIAL

Comments
Post a Comment